প্রকাশিত: ০৬ জুন, ২০২৬ ১৬:০২ (শনিবার)
কুয়েতে ড্রোন হা ম লা, রক্ত দিলেন প্রবাসী বাংলাদেশীরা

ছবি: সিলেট ভিউ।

কুয়েত বিমানবন্দরে সাম্প্রতিক ড্রোন হামলায় আহতদের চিকিৎসার জন্য দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ হতে সেচ্ছাসেবী রক্ত দাতাদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়। সেই আহ্বানে সাড়া দিয়ে স্থানীয় নাগরিক ও অন্যান্য নাগরিকদের পাশাপাশি বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা সেচ্ছায় রক্তদানে এগিয়ে আসেন।

 

বৃহস্পতিবার (৪ জুন) ও শুক্রবার (৫ জুন) দুইদিন ব্যাপী কুয়েতের বিভিন্ন অঞ্চল হতে প্রবাসী বাংলাদেশিরা ছুটি নিয়ে কাজের ফাঁকে দেশটির জাবরিয়া সেন্ট্রাল ব্লাড ব্যাংকে সেচ্ছায় রক্তদানে এগিয়ে আসেন। 

 

কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন নিজে রক্তদান করার পাশাপাশি দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে কুয়েতের সেন্ট্রাল ব্লাড ব্যাংকে স্বেচ্ছায় রক্তদান করেন। বাংলাদেশ কমিউনিটি এবং বাংলাদেশ প্রেসক্লাবের উদ্যোগে কুয়েতের বিভিন্ন অঞ্চল হতে প্রবাসী বাংলাদেশিরারা সেচ্ছায় রক্ত দিয়ে মহতি কাজে ড্রোন হামলায় আহতদের পাশে দাঁড়ায়। 

 

এই সময় দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, ‘বন্ধুপ্রতিম রাষ্ট্র কুয়েতের এই সংকটময় সময়ে বাংলাদেশ সবসময় কুয়েতের পাশে রয়েছে। মানবিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অংশ হিসেবে প্রবাসী বাংলাদেশিদের রক্তদানের মাধ্যমে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার অনুরোধ জানানো হয়েছে।’

 

উল্লেখ্য, বুধবার (৩ জুন) কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে সংঘটিত ড্রোন হামলায় অন্তত ৬৩ জন আহত হন এদের মধ্যে বাংলাদেশী ৫ জন আহত হলেও ২ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলেযান ৩ জন বর্তমানে কুয়েতের হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন।

 

সিলেটভিউ২৪ডটকম/ আলাল/ এহিয়া