প্রকাশিত: ০৬ জুন, ২০২৬ ২১:২১ (রবিবার)
ওসমানীনগরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন আবরার ইলিয়াস

ওসমানীনগরে ‘পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে’ বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মানবাধিকার বিষয়ক কমিটির সদস্য ও নিখোঁজ বিএনপি নেতা, সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী ও সিলেট -২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার জ্যেষ্ঠ পুত্র ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব।

শনিবার (৬ জুন) দুপুরে ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়ন বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আলোকে ’আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী’ উপহার দেওয়ার অঙ্গীকার নিয়ে ওই বৃক্ষরোপন কর্মসূচির শুভ সূচনা করা হয়েছে।

বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধকালে কালে ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব বলেন, পর্যায়ক্রমে বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলার প্রতিটি অঞ্চলে এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। পরিবেশ রক্ষায় এই ধারা ধারাবাহিকভাবে চলমান থাকবে।

কর্মসূচির উদ্বোধনকালে এসময় উপস্থিত ছিলেন- ওসমানীনগর উপজেলা যুবদলের সভাপতি ফজল আহমদ জনি, ওসমানীনগর উপজেলা বিএনপির দফতর সম্পাদক মোঃ ইমাদ উদ্দিন লিলু, ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক মিয়া সাধারন সম্পাদক সাজ্জাদ আলম,সাংগঠনিক সম্পাদক জালাল আহমদ, ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক জুয়েল আহমদ,সহ সভাপতি মনসুর আহমদ,আলা উদ্দিন, ছুরত মিয়া,জাহেদ আহমদ,আঃ শহীদ,নানু মিয়া,সহ এলাকার মুরব্বীয়ান।

 


সিলেটভিউ২৪ডটকম/রনিক/এসডি-১৮