প্রকাশিত: ০৬ জুন, ২০২৬ ২২:০২ (রবিবার)
রাতে নিজের ঘরে শুয়েছিলন প্রবাসীর স্ত্রী, অতঃপর....

ফাইল ছবি

রাতে খাওয়াদাওয়া সেরে নিজের বসঘরে শুয়েছিলেন ওমান প্রবাসীর যুবতি স্ত্রী। সকালে তাকে পাওয়া গেল বটে, তবে জীবিত নয়, মৃত অবস্থায়। তার লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম বিউটি আক্তার (২৫)।

 

শনিবার (৬ জুন) দুপুরে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামে নিজ বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

মৃত বিউটি আক্তার ওই গ্রামের ওমান প্রবাসী ইব্রাহিম মিয়ার স্ত্রী।

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে পরিবারের সদস্যরা ঘরের ভেতর বিছানায় বিউটি আক্তারের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।

 

এ খবর ছড়িয়ে পড়লে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।

 

মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এ কে এম সালিমুল হক জানান, লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনী প্রক্রিয়া চলমান।

 

সিলেটভিউ২৪ডটকম/ইকে