ছবি: সিলেট ভিউ।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে ৬৩ বোতল ইসকফ সিরাপসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।
রবিবার (৭ জুন) আনুমানিক সকাল সাড়ে ৭টার দিকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার কালাছড়া এলাকার মৃত মোবারক হোসেনের ছেলে মো. সোহান মিয়া (২৬) ও একই এলাকার ফুল মিয়ার ছেলে মো. শাহাদৎ হোসেন জুবায়ের।
র্যাব জানায়, র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল রবিবার (৭ জুন) আনুমানিক সকাল সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানাধীন শরিয়তনগর চরচারতলা এলাকার ফেরিঘাট ট্রাক মালিক সমিতির অফিস সংলগ্ন একটি কাঁচা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। ওই অভিযানের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ২ জন ব্যক্তি একটি নীল-কালো রঙের মোটরসাইকেল রেখে পালানোর চেষ্টা করেন। তখন র্যাব তাদের ধাওয়া করে আটক করেন। এসময় তাদের তল্লাশী করে মোটরসাইকেলের সিটের নিচে বিশেষ কৌশলে রক্ষিত ৬৩ বোতল ইসকফ সিরাপ এবং মোটরসাইকেলসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রি. এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।’
সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া
আইটি ল্যাব সলিউশন্স লি.