প্রকাশিত: ০৭ জুন, ২০২৬ ১৮:২২ (সোমবার)
যে কারণে জ রি মা না গুনলেন বিজন-খোকন

ছবি: সংগৃহিত

পণ্যের অতিরিক্ত মূল্য আদায় ও মূল্য তালিকা প্রদর্শন না করায় মৌলভীবাজারের দুই ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

 

রবিবার (৭ জুন) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মৌলভীবাজারের শ্রীমঙ্গল বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করে ভোক্তা অধিকার অধিদপ্তর।

 

র‌্যাবের সার্বিক সহযোগীতায় পরিচালিত অভিযানে গনেশ্বরী টি অ্যান্ড ট্রেডিংয়ের মালিক বিজন পালকে ২ ও মিরাট মিয়া ফলভান্ডারের মালিক খোকন মিয়াকে ১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া এবং তাৎক্ষনিক তা আদায়ও করা হয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

 

সিলেটভিউ২৪ডটকম/ইকে