চট্টগ্রামে সীতাকুণ্ড থানায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৭২ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় ৩৭ জনের নাম উল্লেখ করে ৩৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এ পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৬ জুন) রাতে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ধনতোষ চাকমা বাদী হয়ে মামলাটি করেন।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- সৈয়দ আশরাফ, সাইফুদ্দিন শিকদার পারভেজ ও আশরাফুল ইসলাম।
মামলায় উল্লেখ করা অন্য আসামিদের মধ্যে রয়েছেন- হামিদ, সোহেল, হাসান, রাফি, রাসেল, তৌহিদুল ইসলাম, এরশাদ, ফারুক (কাচি ফারুক), সোহেল মেম্বার, শহিদুল ইসলাম, কাজী বাবুল খান, কাজী রকি, জহির উদ্দিন, শাখাওয়াত হোসেন সাগর, শাওন, টিটু, দীপু, সালাউদ্দিন, আজম, মুন্না, রবিউল হোসেন (শাকিল), সাদ্দাম, আমজাদ হোসেন, আজাদ, বাবলু হোসেন, হাবিবুর রহমান তুষার, আবির হোসেন জেকি, আব্দুল আলীম, ইরান, রিমন, আশরাফ, সাইদুল ইসলাম (ইসলাম), দিদারুল আলম মেম্বার ও হাসান।
সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলমগীর জানান, সলিমপুর এলাকায় ডিসি পার্কের সামনে বন্দরগামী সড়কে রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, জনমনে আতঙ্ক সৃষ্টি এবং নাশকতার উদ্দেশ্যে স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করার অভিযোগে মামলা করা হয়েছে। মামলায় ৩৭ জনের নাম উল্লেখ করে আরও ৩৫ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।
তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সীতাকুণ্ড থানা সূত্রে জানা যায়, শুক্রবার (৫ জুন) বিকেলে উপজেলার সলিমপুর ইউনিয়নের দক্ষিণ সলিমপুর এলাকায় ডিসি পার্কের সামনে বন্দরগামী সড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করেন। তাদের বিরুদ্ধে রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের উদ্দেশ্যে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং নাশকতার লক্ষ্যে স্লোগান দেওয়ার অভিযোগ রয়েছে। ঘটনাস্থল থেকে কার্তুজের খোসা ও বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করেছে পুলিশ।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.