ছবি: সংগৃহিত
সাড়ে ৩৫ ডিগ্রির দাবদাহে পোড়ার অবশেষে স্বস্তি নেমেছে সিলেটের জনজীবনে। গত মধ্যরাতে বৃষ্টি নামার সাথে সাথে তাপমাত্রাও হ্রাস পেয়েছে। আগামী ২৪ ঘন্টায়ও সিলেট অঞ্চলে বৃষ্টি হতে পারে।
রবিবার (৭ জুন) সন্ধ্যায় সিলেট আবহাওয়া অফিসের দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। তারা জানায়, শনিবার সকার ৬টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত সিলেট অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে ৫৫ মিলিমিটার। অবশ্য রবিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আর একফোটাও বৃষ্টিপাত হয়নি।
এই বৃষ্টিপাতে কিছুটা হলেও জনজীবনে স্বস্তি নেমে আসে। কারণ, শনিবার সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল প্রায় সাড়ে ৩৫ ডিগ্রি সেলসিয়াস।
অবশ্য রবিবার সিলেট অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
তবে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট অঞ্চলের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি, কোথাও আবার ভারী বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি, কোথাও আবার বজ্রপাতের আশঙ্কার কথাও জানিয়েছে আবহাওয়া অফিস।
দিনের তাপমাত্রা অপরিবর্তীত থাকতে পারে আর রাতের তাপমাত্রা আরও হ্রাস পাওয়ার কথাও জানানো হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ইকে
আইটি ল্যাব সলিউশন্স লি.