প্রকাশিত: ০৮ জুন, ২০২৬ ০০:১৮ (সোমবার)
সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (৭ জুন) রাত ১১টা ৩৬ মিনিটে এ কম্পন হয়। এতে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে অ্যানড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম জানায়, ভুটানের পুনাখার ৫ কিলোমিটার দূরে এ ভূমিকম্পের উৎপত্তি। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩।
এদিকে, বাংলাদেশের ছাড়াও ভুটান, ভারত ও চীনেও ভূমিকম্প হয়েছে বলে জানা গেছে।
সিলেটভিউ২৪ডটকম/ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.