প্রকাশিত: ০৮ জুন, ২০২৬ ১৬:৪৪ (মঙ্গলবার)
বারাকা ইসলামিক সেন্টারে ‘কুরআনীক সন্ধ্যা আসর’ আজ

সিলেট নগরীর পাঠানটুলাস্থ বারাকা ইসলামিক সেন্টারের উদ্যোগে সোমবার (৮ জুন) বাদ মাগরিব সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে ‘কুরআনীক সন্ধ্যা আসর’।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত থাকবেন যুক্তরাজ্যের বার্মিংহাম জামে মসজিদের ইমাম এবং রহীম একাডেমি ইউকের উপ-প্রধান (Deputy Head) শায়েখ আব্দুল্লাহ সোহেল আল মাদানি।

এছাড়া বিশেষ আলোচক হিসেবে থাকবেন মদিনা বিশ্ববিদ্যালয়ের কুরআন অনুষদ থেকে স্নাতক শায়েখ আহমেদ জুবায়ের আল মাদানী।

অনুষ্ঠানে পবিত্র কুরআন তিলাওয়াত করবেন বারাকা ইসলামিক সেন্টারের সাবেক শিক্ষার্থী ও মসজিদ আত-তাকওয়া, সিলেটের ইমাম হাফিজ আহমেদ আব্দুল বাসিত।

আয়োজক সূত্রে জানা যায়, অনুষ্ঠানে পবিত্র কুরআন তিলাওয়াত, শিক্ষার্থীদের পরিবেশনা, কুরআনের আলোকে জীবন গঠনমূলক আলোচনা, দোয়া ও মুনাজাতের আয়োজন থাকবে।

সোমবার বাদ মাগরিব সন্ধ্যা ৭টায় বারাকা ইসলামিক সেন্টারের ৩য় তলার হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

বারাকা ইসলামিক সেন্টারের পক্ষ থেকে শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে। আয়োজকদের মতে, সবার অংশগ্রহণে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত ও সার্থক হবে, ইনশাআল্লাহ।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৫