হবিগঞ্জের আজমিরীগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের হবিগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার ইমন (৩২) কে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৮ জুন) ভোর রাতে আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নে ইমনের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজমিরীগঞ্জ থানা পুলিশের একটি দল কাকাইলছেও এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নিজ বাড়ি থেকে শাহরিয়ার ইমনকে গ্রেফতার করা হয়।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আজমিরীগঞ্জ থানার একটি মামলায় তাকে আটক করা হয়েছে এবং আটকের পর আজ সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/মিলাদ/এসডি-০৭
আইটি ল্যাব সলিউশন্স লি.