মৌলভীবাজারের সদর উপজেলার তৈয়বনগরে সৈয়দ তাহেরুন্নেছা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চক্ষু শিবির ও স্বাস্থ্য ক্যাম্প পরিচালিত হয়েছে।
ফ্রি চুক্ষ শিবির কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে উদ্বোধন করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, বিএনপি নির্বাহী কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মাহিদুর রহমান।
সোমবার (৮ জুন) সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৩টা পর্যন্ত সৈয়দা তাহিরুন নেছা হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে ফ্রি চক্ষু শিবির ও স্বাস্থ্য ক্যাম্প কর্মসূচি পরিচালিত হয়।
মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক, সিনিয়র সাংবাদিক ডা. ছাদিক আহমদের সভাপতিত্বে ও সাংবাদিক মু. ইমাদ উদ দীনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক বকশী ইকবাল আহমদ, প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাস্ট, ইউকে চেয়ারম্যান, কমিউনিটি লিডার ও তৈয়ব-তাহিরুন্নেছা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হারুনার রশিদ, যুক্তরাজ্যের কমিউনিটি লিডার মো. মশাহিদুর রহমান, প্রেসক্লাবের সদস্য সচিব সৈয়দ হুমায়েদ আলী শাহীন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন মাতুক, প্রকৌশলী মো. মনসুরুজ্জামান, সিনিয়র সাংবাদিক এস এম উমেদ আলী, যুক্তরাজ্যের কমিউনিটি লিডার নুরুল ইসলাম মাহবুব, প্রবাসী আব্দুল আজিজ, মো. আলাউদ্দিন, জুনেল আহমদ, আব্দাল আহমেদ, আব্দুর রহমান আশিক, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক সায়েম রহমান, মৌলভীবাজার পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও পৌর মেয়র প্রার্থী সৈয়দ মমসাদ আহমদ, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজ উদ্দিন তাজু, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা সৈয়দ ময়নু, সাংবাদিক মো. শাহজাহান মিয়া, মাহবুর রহমান রাহেলসহ অন্যান্যরা।
ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পে ছানী পড়া ৪০ জন রোগী বাছাই করা হয়। এ ছাড়া প্রায় ৫ শতাধিক বিভিন্ন পর্যায়ের চক্ষু রোগিদের ব্যবস্থাপত্র, চশমা ও ওষুধ সরবরাহ করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/সাইফুল/এসডি-১০
আইটি ল্যাব সলিউশন্স লি.