প্রকাশিত: ০৮ জুন, ২০২৬ ১০:০১ (সোমবার)
সিলেটে বৃষ্টি, যেমন থাকবে মঙ্গলবারের আবহাওয়া

ছবি: সংগৃহিত

সিলেটে বৃষ্টিপাত চলছে। ফলে গরমও কিছুটা হ্রাস পেয়েছে। আগামী ২৪ ঘন্টায়ও বৃষ্টিপাতের পূর্বাভাস আছে।

 

সোমবার (৮ জুন) সন্ধ্যায় এমন পূর্বাভাস দিয়েছে সিলেট আবহাওয়া অফিস। তারা জানায়, রবিবার সকাল ৬টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট অঞ্চলে মোট বৃষ্টিপাত হয়েছে ৯৬ মিলিমিটার।

 

আগামী ২৪ ঘন্টায় সিলেট অঞ্চলের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি, কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। কোথাও আবার বজ্রসহ বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কাও প্রকাশ করা হয়েছে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে রাতের তাপমাত্রা সামান্য হলেও বাড়বে।

 

এদিকে সোমবার সিলেট অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

 

সিলেটভিউ২৪ডটকম/ইকে