ছবি: সংগৃহিত
সিলেটে সামাদ হত্যামালার দুই আসামিকে নারায়নগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন মো. শাকিল মিয়া (২৪) ও রুবেল মিয়া (২২)।
সোমবার (৮ জুন) রাতে বিষয়টি জানিয়েছে র্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায়, দুপুর ১টার দিকে নারায়নগঞ্জের সোনারগাঁও থানাধীন আনন্দবাজার ও বৈদ্যের বাজার এলাকায় র্যাব-১১ এর সহযোগীতায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
শাকিল মিয়া ওসমানীনগর থানার কিত্তে কমরপুর এলাকার আব্দুল জব্বার ও রুবেল মিয়া একই এলাকার মৃত আব্দুল খালিকের ছেলে।
র্যাব জানায়, গত ৬ মার্চ রাত সাড়ে ১০টার দিকে ওসমানীনগর কিত্তে কমরপুর এলাকায় পূর্ব বিরোধ নিষ্পত্তির জন্য এক সালিশ বৈঠক চলাকালে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শাকিল ও রুবেল পক্ষের লোকজন তাদের প্রতিপক্ষের উপর হামলা চালায়। এসময় আব্দুস সামাদ মিয়া (২৮) তার পরিবারের লোকজনকে রক্ষায় এগিয়ে এলে বিবাদীরা হত্যার উদ্দেশ্যে তাকে আঘাত করে। পরে হত্যার হুমকি দিয়ে তারা ঘটনাস্থল ত্যাগ করলে সবাই সামাদকে উদ্ধার করে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে ওসমানীনগর থানায় মামলা (নং ৫/৮/৩/২৬) দায়ের করলে র্যাব ঘটনার ছায়াতদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে এবং এ দুই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
তাদের দু’জনকেই ওসমানীনগর থানায় সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাব-৯ এর গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
সিলেটভিউ২৪ডটকম/ইকে
আইটি ল্যাব সলিউশন্স লি.