প্রকাশিত: ০৯ জুন, ২০২৬ ১২:৪৭ (বুধবার)
সিলেটে পুলিশের অ ভি যা নে গ্রে ফ তা র ১৮৪

সিলেটে মহানগর পুলিশের (এসএমপি) ধারাবাহিক ও বিশেষ সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। ছিনতাইকারী, কিশোর গ্যাং ও অন্যান্য অপরাধীদের দমনে মহানগরীর বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে বহুসংখ্যক অপরাধী ও গ্রেফাতারি পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুন) সকাল ৮টা পর্যন্ত ৩২ ঘণ্টায়  ১৮৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

এরমধ্যে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১১০ জনকে বিভিন্ন সাজা প্রদান করার পাশাপাশি ট্রাফিক পুলিশ ১৫৬টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে। 

পুলিশ জানায়, সিলেট মহানগর পুলিশের বিভিন্ন থানা, তদন্ত কেন্দ্র, ফাঁড়ি ও গোয়েন্দা বিভাগ (ডিবি) পৃথক পৃথক অভিযান পরিচালনা করে এসব আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, মাদকসেবী, মাদক ব্যবসায়ী, জুয়াড়ি, নারী ও শিশু নির্যাতন দমন মামলার আসামি, চোর, সন্দেহজনক ব্যক্তি। এছাড়া অভিযানকালে ১৫ পিস ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। 

সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার মনজুরুল আলম এসব তথ্য নিশ্চিত করেন।

সিলেটভিউ২৪ডটকম/পিটি