প্রকাশিত: ০৯ জুন, ২০২৬ ১৭:০৮ (বুধবার)
সিলেটে পুরাতন যে ভাইরাসের নতুন সং ক্র ম ন

ছবি: সিলেট ভিউ গ্রাফিক্স।

দীর্ঘদিনের পুরাতন এই রোগ ফের নতুন করে সংক্রমন শুরু করেছে। মঙ্গলবার (৯ জুন) স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। বিভাগের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন হবিগঞ্জ জেলায়।

 

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ১ জানুয়ারি থেকে অধ্যাবধি মোট ২৩ জন রোগী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তিকৃত রোগীর সংখ্যা মোট ৩ জন। তারমধ্যে সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন এবং হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন।

 

১ জানুয়ারি থেকে অধ্যাবদি পর্যন্ত সিলেট বিভাগে ২৩ জন রোগী শনাক্ত হয়েছেন। তারমধ্যে সিলেট জেলায় মোট রোগী ৩ জন, সুনামগঞ্জ জেলায় মোট রোগী ৬ জন, হবিগঞ্জ জেলায়  মোট রোগী ১৩ জন এবং বাহ্মণবাড়িয়া জেলায় ১জন রোগী শনাক্ত হয়েছেন। তবে মৌলভীবাজার জেলায় কোনো রোগী নেই বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

 

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ুর পরিবর্তন, নাগরিক অসচেতনতা ও মশা নিধনে গাফিলতি এই তিন মিলেই ডেঙ্গুর প্রকোপ দীর্ঘায়িত হচ্ছে। তারা সতর্ক করে দিয়েছেন, এখনই যদি আমরা সকলে মিলে সচেতন না হই, তাহলে ডেঙ্গু শীতকালেও জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে।  জমে থাকা পানি পরিষ্কার রাখা, মশার প্রজননস্থল ধ্বংস করা, মশারি ব্যবহার এবং চারপাশ পরিচ্ছন্ন রাখা এখনই এসব অভ্যাসে মনোযোগ না দিলে সামনে শঙ্কা আরও বাড়বে।

 


সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া