প্রকাশিত: ০৯ জুন, ২০২৬ ১৮:৪৬ (বুধবার)
প্রভাষক আলমগীরের মাতৃবিয়োগে ‘তাহের-খালেদা সাহিত্য সভা’র শোক

সিলেট মইনউদ্দিন আহমদ আদর্শ মহিলা কলেজের বাংলা বিভাগের প্রভাষক আলমগীর হোসেনের মাতা মোছা. ছানোয়ারা বেগম ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ্ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)

শুক্রবার (৫ জুন) রাত ১১ টায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

তিনি ৬ ছেলে, ৩ মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমার মৃত্যুতে তাহের-খালেদা সাহিত্য সভার পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। সংগঠনের আহবায়ক ডক্টর আবুল ফতেহ ফাত্তাহ এক শোক বার্তায়, মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১১