প্রকাশিত: ০৯ জুন, ২০২৬ ২০:০৭ (বুধবার)
সিলেটে অ্যা ক শ নে পুলিশ, যা পাওয়া গেল

ছবি: এআই।

সিলেট মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে ১৮৪ জন গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃদের মধ্য থেকে এই সময় ভ্রাম্যমান আদালত কর্তৃক ১১০ জনকে সাজা প্রদান করা হয়েছে। অন্যদিকে ট্রাফিক পুলিশ কর্তৃক ১৫৬টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে সোমবার (৮ জুন) সকাল ৮টা থেকে মঙ্গলবার (৯ জুন) সকাল ৮টা পর্যন্ত মোট ৩২ ঘণ্টায় সর্বমোট ১৮৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

 

পুলিশ জানায়, সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা, তদন্ত কেন্দ্র, ফাঁড়ি ও গোয়েন্দা বিভাগ (ডিবি) পৃথক অভিযান পরিচালনা করে এসব আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের মধ্যে রয়েছেন নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী, মাদক ব্যবসায়ী, জুয়াড়ি, নারী ও শিশু নির্যাতন দমন মামলার আসামি, চোর, সন্দেহজনক ব্যক্তি এবং মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ মোতাবেক গ্রেফতারকৃত ব্যক্তিবর্গ। গ্রেফতারকৃত ১৮৪ জনের মধ্য হতে ১১০ জনকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পরিচালিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নানা অপরাধে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। অন্যান্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এই অভিযানকালে ১৫ পিস ইয়াবা বড়ি ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

 

এছাড়া একই সময়ে মহানগরীর ট্রাফিক পুলিশের পৃথক অভিযানে মহানগরীর বিভিন্ন এলাকায় ৬৩টি বিভিন্ন প্রকার যানবাহনের বিরুদ্ধে মামলা প্রদান এবং ৯৩টি যানবাহন আটকসহ সর্বমোট ১৫৬টি গাড়ির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

 

সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া