ছবি: সংগৃহিত
সিলেটে বৃষ্টিপাত চলছে। প্রতিদিনই কমবেশ বৃষ্টি ঝরছে। আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসেও বৃষ্টিপাতের কথা জানিয়েছে আবহাওয়া অফিস।
বুধবার (১০ জুন) সিলেট আবহাওয়া অফিস এ তথ্য জানায়। তারা জানায়, মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩৬ ঘন্টায় সিলেট অঞ্চলে বৃষ্টপাত হয়েছে ৬০ দশমিক ৫ মিলিমিটার।
আগামী ২৪ ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে সিলেট অঞ্চলের কোথাও কোথাও মাঝারি, কোথাও আবার ভারী বৃষ্টিপাত হতে পারে। কোথাও আবার বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কাও আছে।
এদিকে ধারাবাহিকভাবে বৃষ্টিপাত হয় গরমের তীব্রতাও খুব বেশি নেই। বুধবার সিলেট অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তীত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
সিলেটভিউ২৪ডটকম/ইকে
আইটি ল্যাব সলিউশন্স লি.