হবিগঞ্জ পিটিআই এ সুপার এর দায়িত্ব পেলেন সিলেট সদর উপজেলার কান্দি গাও ইউনিয়নের বাছির পুর গ্রামের কৃতি সন্তান মোঃ খসরুজ্জামান।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের শিক্ষাক্রম ও গবেষনা বিভাগের উপ-পরিচালকঃ শেখ সালমা নার্গিস স্বাক্ষরিত ১০/৬/২৬ খ্রিস্টাব্দের চিঠির মাধ্যমে তাহাকে এ দায়িত্ব প্রদান করা হয়।
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বুনিয়াদি প্রশিক্ষণ (ফাউন্ডেশন ট্রেনিং) এর একমাত্র প্রতিষ্ঠান প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট বা পিটিআই। বাংলাদেশে মোট ৬৭ টি পিটিআই এর মধ্যে হবিগঞ্জ জেলার পিটিআই একটি। আর সেই পিটিআই এর সুপারিনটেনডেন্ট এর দায়িত্ব পেলেন সিলেটের মো: খসরুজ্জামান।
তিনি দীর্ঘদিন সিলেট পিটিআই এ ইন্সট্রাক্টর (সাধারণ) পদে কর্মরত ছিলেন। ২০১০ সালে এবং ২০২০ সালে কিছুদিন সুনামগঞ্জ পিটিআই তে ও কর্মরত ছিলেন। তিনি পিটিআই এর দায়িত্ব পালনের পাশাপাশি খাগড়াছড়ি সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য আইসিটি বিষয়ক প্রশিক্ষণের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০১২ সালে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য আপগ্রেড কোর্স ডিপিএড এর বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ইন্সট্রাক্টরদের জন্য রচিত নির্দেশিকার একজন লেখক হিসেবে ও জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (NAPE)-এ কাজ করেছেন, এবং ঐ সময়ে নেপ-এ ইন্সট্রাক্টরদের প্রশিক্ষনে তথ্যজ্ঞ ব্যক্তি হিসেবে ও প্রশিক্ষণ পরিচালনা করেছেন।
তিনি সিলেট সদর উপজেলার কান্দি গাও ইউনিয়নের বাছিরপুর গ্রামের স্থায়ী বাসিন্দা, বাবা মাষ্টার সিরাজুল ইসলাম ও একজন প্রাথমিকের প্রধান শিক্ষক ছিলেন।
তিনি লজ্জতুন নেছা দ্বীপাক্ষিক উচ্চবিদ্যালয়-এর সাবেক কৃতি শিক্ষার্থী।
তিনি সিলেটভিউকে জানান, নতুন দায়িত্বপ্রাপ্ত হয়ে তিনি মহান আল্লাহ তায়ালার দরবারে অশেষ শুকরিয়া জ্ঞাপন করেন।
তিনি বলেন, “সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করার সর্বোচ্চ চেষ্টা করব। এ জন্য আমি আমার আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী, বন্ধু-বান্ধব এবং সর্বস্তরের মানুষের কাছে দোয়া কামনা করছি। মহান আল্লাহ যেন আমাকে আমার দায়িত্ব যথাযথভাবে পালনের তৌফিক দান করেন। আমিন।”
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১০
আইটি ল্যাব সলিউশন্স লি.