২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট উত্থাপন করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (১১ জুন) বিকাল ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে বাজেট উপস্থাপন শুরু হয়।
বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবীক্রম)। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ের পর বিএনপি নেতৃত্বাধীন সরকারের এটি প্রথম বাজেট।
পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে বাজেট অধিবেশন শুরু হয়। এরপর স্পিকার অর্থমন্ত্রীকে বাজেট উত্থাপন করার জন্য আহ্বান জানান।
বাজেটে জুয়ার টাকায় কর বসানোর প্রস্তাব দিয়েছে সরকার। দেশে প্রচলিত আইনে সব ধরনের জুয়া অবৈধ। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ অবৈধ কর্মকাণ্ড থেকেও কর আদায় করতে চাচ্ছে। চাকরি-ব্যবসার পাশাপাশি বর্তমানে লটারি, শব্দজট, কার্ড গেম বা অনলাইন গেম খেলে অর্থ উপার্জন করলে, তার ওপর আয়কর দিতে হয়। আগামী অর্থবছর থেকে হাউজি, বেটিং ও ঘোড়দৌড় বেটিংকে আয় হিসেবে গণ্য করা হবে। জুয়া খেলে অর্থ উপার্জন করলে ২৫ শতাংশ হারে আয়কর দিতে হবে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১৩
আইটি ল্যাব সলিউশন্স লি.