ছবি: সংগৃহিত
সিলেট মহানগরীর হুমায়ুন রশিদ চত্বর থেকে চন্ডিপুল পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের নির্মাণকাজ চলছে। এ অবস্থায় যান চলাচলে নতুন নির্দেশনা জারি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। শুক্রবার ( ১২ জুন) থেকে এ সড়কে একমুখীভাবে যান চলাচল করবে। বুধবার এসএমপির এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সিলেট থেকে ঢাকাগামী সব যানবাহন হুমায়ুন রশিদ চত্বর থেকে চন্ডিপুল পর্যন্ত একমুখী সড়ক ব্যবহার করবে।
আর ঢাকা ও দক্ষিণাঞ্চল থেকে সিলেটমুখী যানবাহন চন্ডিপুল পয়েন্টে এসে বাঁেয় মোড় নিয়ে বঙ্গবীর রোড ব্যবহার করে কদমতলীর নিজ নিজ বাস টার্মিনালে প্রবেশ করবে।
এছাড়া, হুমায়ুন রশিদ চত্বর, চন্ডিপুল, বাবনা পয়েন্ট ও ক্বিন ব্রিজের দক্ষিণপাড় থেকে কদমতলী বাস টার্মিনালসংলগ্ন এলাকায় সড়কের ওপর কোনো ধরনের অবৈধ স্থাপনা স্থাপন বা অবৈধ পার্কিং না করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।
পুলিশ জানায়, এ নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
গণবিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী।
সিলেটভিউ২৪ডটকম/ইকে
আইটি ল্যাব সলিউশন্স লি.