ছবি: সংগৃহিত
জ্যৈষ্ঠের দাবদাহে অতিষ্ঠ সিলেটবাসী। ভারী বর্ষণের পূর্বাভাস থাকলেও বৃষ্টির দেখা নেই। এ অবস্থায় শুক্রবার দুপুরের পর পর্যন্ত সিলেটবাসীর অবস্থা ছিল অত্যন্ত করুন। গরমে স্বাভাবিক জীবনযাত্রা মরাত্মক ব্যহত হয়েছে। বিশেষ করে কায়িক শ্রমের উপর নির্ভরশীল জনগোষ্ঠী, শিশু ও বয়স্কদের অবস্থা ছিল অত্যন্ত করুন।
বৃহস্পতিবার সিলেট অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্র রেকর্ড করা হয়েছিল ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার তা ঠেকেছে ৩৫ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াসে। দুপুরটা ছিল প্রচন্ড কষ্টের। তবে বিকেলের দিকে বৃষ্টি না হলেও মেঘলা ভাব থাকায় এবং ঠান্ডা হাওয়া বইতে শুরু করায় জনজীবনে কিছুটা স্বস্তি নেমে আসে।
এদিন সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সিলেট অঞ্চলের কোথাও কোথাও হালকা, কোথাও আবার ভারী বর্ষণের আভাস দেওয়া হয়েছে। কোথাও কোথাও বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে।
দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়ার শঙ্কাও আছে।
সিলেটভিউ২৪ডটকম/ইকে
আইটি ল্যাব সলিউশন্স লি.