প্রকাশিত: ১২ জুন, ২০২৬ ২০:১০ (শনিবার)
কমলগঞ্জে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

মৌলভীবাজারের কমলগঞ্জে কৃষি উৎপাদন বৃদ্ধিতে কৃষকদের মাঝে নতুন প্রযুক্তির মেলবন্ধন ঘটানোর লক্ষ্যে শুরু হয়েছে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা।

শুক্রবার দুপুরে উপজেলা কৃষি কার্যালয় প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল -কমলগঞ্জ) সংসদীয় আসনের এমপি মো. মুজিবুর রহমান চৌধুরী।

মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখে মো. মুজিবুর রহমান চৌধুরী এমপি বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক কৃষি প্রযুক্তির কোনো বিকল্প নেই। সনাতন পদ্ধতি থেকে বের হয়ে কৃষকদের যান্ত্রিকীকরণ ও আধুনিক প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দিতে এই মেলা গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা পালন করবে। ছাদ কৃষি, আধুনিক সেচ ব্যবস্থা এবং ক্ষতিকর কীটনাশকের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব প্রযুক্তির ওপর কৃষকদের জোর দেওয়ার আহবান জানান তিনি।

বিভিন্ন স্টলে আধুনিক কৃষি যন্ত্রপাতি যেমন,কম্বাইন হারভেস্টার, রাইস ট্রান্সপ্লন্টার, পাওয়ার টিলারসহ বিভিন্ন উন্নত প্রযুক্তির প্রদর্শনী চলছে। এছাড়া রয়েছে উচ্চ ফলনশীল জাতের ফসল, জৈব সার প্রস্তুত প্রণালী এবং বিভিন্ন ফলদ ও বনজ ঔষধি চারার সমাহার। উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায় বলেন সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এই কৃষি প্রযুক্তি মেলার সমাপ্তি ঘটবে। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। মেলায় ১৩ টি স্টল স্থান পেয়েছে।

এর আগে মো.মুজিবুর রহমান চৌধুরী, কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS), SEDP, Stratup, Science Project and Innovation Idea Showcasing  প্রোগ্রামের উদ্বোধন করেন ও বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এসময় নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. দুরুদ আহমদ, উপজেলা বিএনপির আহবায়ক অলি আহমদ খাঁন, যুগ্ম -আহবায়ক আবুল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন নাহার পারভিন, ইউপি চেয়ারম্যান মো.আব্দাল হোসেন,নিয়াজ মোর্শেদ রাজু ও এমপি পুত্র কৃষিবিদ মুঈদ আশিক চিশতি উপস্থিত ছিলেন।

 

সিলেটভিউ২৪ডটকম/জয়নাল/এসডি-১৮