প্রকাশিত: ১৩ জুন, ২০২৬ ১৬:৫৭ (রবিবার)
হবিগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেওয়া একটি অন্যন্য উদ্যোগ ​আগামী ৫ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি। সরকারের বিশেষ এই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে হবিগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন শুরু করা হয়েছে।

এরই অংশ হিসেবে শনিবার (১৩ জুন) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

জেলা প্রশাসক ড.জি এম সরফরাজ নিমগাছের চারা রোপন করে আনুষ্ঠানিকভাবে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এসময় জেলা প্রশাসনের কর্মকর্তারা বিভিন্ন বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করেন। এর আগে দুপুর ১২ টায় প্রধানমন্ত্রী তারেক রহমান,এমপি কক্সবাজারের দুলাহাজরায় "৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ" কর্মসূচির শুভ উদ্বোধন করেন।

হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে উক্ত পরিবেশবান্ধব ও জাতীয় গুরুত্বসম্পন্ন বৃক্ষরোপণ কর্মসূচিতে জেলা পর্যায়ের সকল সরকারি দপ্তরের প্রধানগণ, স্বায়ত্তশাসিত ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধাগণ, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।
 


সিলেটভিউ২৪ডটকম/জাকির/এসডি-০৩