প্রকাশিত: ১৩ জুন, ২০২৬ ১৯:৩৩ (শনিবার)
জনগণের প্রতি দায়বদ্ধতা সুনিশ্চিত করতে প্রধানমন্ত্রীর জোর নির্দেশনা রয়েছে: এমপি লুনা

সিলেট-২ আসনের সংসদ সদস্য ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দেশের সর্বস্তরের সাধারণ মানুষের কল্যাণে কাজ করছে। অসহায়-দুঃস্থ ও নিন্ম আয়ের মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে নিয়মিত প্রদান করা হচ্ছে সহায়তা। ইতিমধ্যে বর্তমান সরকার ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও ইমামদের ভাতা প্রদান করেছেন। আর প্রকৃত উপকারভোগীদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দিতে আমরা’সহ প্রশাসন সচ্ছতার সাথে কাজ করে যাচ্ছি। জনগণের প্রতি দায়বদ্ধতা সুনিশ্চিত করতে প্রধানমন্ত্রীর জোর নির্দেশনা রয়েছে।
 

তিনি শনিবার (১৩ জুন) দুপুরে সিলেটের বিশ্বনাথে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে জনসাধারণের মাঝে মানবিক সহায়তায় বিতরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।

উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত মানবিক সহায়তায় বিতরণ অনুষ্ঠানে উপজেলার ৮০টি অস্বচ্ছল পরিবারকে জনপ্রতি ৮ হাজার টাকা করে প্রদান করা হয়।

বিশ্বনাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কাওছার খানের পরিচালনায় অনুষ্ঠিত মানবিক সহায়তায় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডা. মাহবুব আলী জহির, সাধারণ সম্পাদক লিলু মিয়া, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোনায়েম খান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন মামুন, সাবেক দপ্তর সম্পাদক ও দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, পৌর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, যুক্তরাজ্যের ওল্ডহাম বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ওয়াসিম আহমদ, উপজেলা সেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক নূরজ্জামান, পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ দুলাল মিয়া, উপজেলা ছাত্রদলের আহবায়ক হোসাইন আহমদ প্রবেল, যুগ্ম আহবায়ক রাসেল আলী।
 


সিলেটভিউ২৪ডটকম/প্রনঞ্জয়/এসডি-১৬