প্রকাশিত: ১৩ জুন, ২০২৬ ১৯:৫৬ (রবিবার)
সিলেটে বৃষ্টি মাত্র ৮ মিলিমিটার, যেমন থাকবে রবিবারের আবহাওয়া

ছবি: সংগৃহিত

পূর্বাভাস থাকলেও সিলেট অঞ্চলে তেমন বৃষ্টি ঝরছে না। গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে মাত্র ৮ মিলিমিটারের সামান্য বেশি। অথচ পূর্বাভাস ছিল ভারী বৃষ্টিপাতের। তবে আগামী ২৪ ঘন্টায়ও  এ অঞ্চলে ভারী বর্ষণের পূর্বাভাস আছে।

 

শনিবার (১৩ জুন) সন্ধ্যায় সিলেট আবহাওয়া অফিস থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

 

তারা জানায়, শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩৬ ঘন্টায় সিলেট অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে মাত্র ৮ দশমিক ৪ মিলিমিটার। তবে রবিবার এ অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৪ ডিগ্রি সেলসিয়াস।

 

আগামী ২৪ ঘন্টার আবাহওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট অঞ্চলের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি, কোথাও আবার ভারী বর্ষণ হতে পারে। কোথাও কোথাও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।

 

দিনের তাপমাত্রা অপরিবর্তীত এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

 

সিলেটভিউ২৪ডটকম/ইকে