প্রকাশিত: ১৫ জুন, ২০২৬ ১৪:১৯ (মঙ্গলবার)
সিলেটে ৮ দিন ধরে নি খোঁ জ মাদরাসা ছাত্র

সিলেটে আফজল হোসাইন নামের এক মাদরাসা শিক্ষার্থী সাত দিন ধরে নিখোঁজ। সে নগরের শাহপরাণ থানাধীন জাহানপুরস্থ মুহিব রোকিয়া হাফিজিয়া মাদরাসার ছাত্র।

নিখোঁজ আফজল হোসাইন (২১) সিলেট নগরের মেজরটিলা ইসলামপুর এলাকার মুসলিমনগরের বাসিন্দা মৃত আনা মিয়ার ছেলে।

জানা যায়, গত ৭ জুন রবিবার মাদরাসা থেকে আফজল কাউকে কিছু না বলে বেরিয়ে যান।  এরপর তিন বাসায় ফেরেননি।  বাসায় না ফেরায় আত্মীয়-স্বজনরা মাদরাসাসহ সম্ভাব্য সব জায়গায় খুঁজেও তার সন্ধান পাননি।

সিলেটভিউ২৪ডটকম/পিটি