প্রকাশিত: ১৫ জুন, ২০২৬ ১৬:১২ (মঙ্গলবার)
ওমানে বাংলাদেশ সোশ্যাল ক্লাবের সাথে সিলেট কমিউনিটির সাক্ষাৎ

ছবি: সিলেট ভিউ।

মধ্যপ্রাচ্য দেশ ওমান সরকার কর্তৃক অনুমোদিত সংগঠন বাংলাদেশ সোশ্যাল ক্লাব অফ ওমানের সাথে সিলেট প্রবাসীদের প্রাণের সংগঠন সিলেট কমিউনিটি অফ ওমানের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (১৪ জুন) ক্লাবের হল রুমে বাংলাদেশ সোশ্যাল ক্লাব অফ ওমানের সহসাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলামের সঞ্চালনায় ও সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান আজিমুল হক বাবু (সিআইপি) সভাপতিত্বে  পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মকসুদ বিন খসরু জামান।

 

শুরুতে সিলেট কমিউনিটি অফ ওমানের পক্ষ থেকে বক্তব্য রাখেন মাওলানা মতিউর রহমান সাদী,  মুজাহিদ ইসলাম চৌধুরী, রেজাউল ইসলাম কামালী, কামরুল ইসলাম, তানভীর এলাহী ও রেজওয়ান আহমদ সুজন প্রমুখ।

 

এছাড়া সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা গিয়াস আহমদ লকুছ,উপদেষ্টা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম,উপদেষ্টা মুজিবুল হক, সংগঠনের আহ্বায়ক সোহরাব হোসেন বাবু, যুগ্ন আহ্বায়ক আহমেদ সুমন, আলমগীর হোসেন, খসরুজ্জামান কোষাধক্ষ্য শরীফ আহমদ তালুকদার মামুন এবং অতিথি হয়ে উপস্থিত ছিলেন তৌফিক ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান সিআইপি তৌফিকুজ্জামান পলাশ ও ব্যবসায়ী মিজানুর রহমান।

 

সোশ্যাল ক্লাব এর পক্ষ থেকে বক্তব্য রাখেন,ওমানে অবস্থিত বাংলাদেশী মালিকানাধীন প্রতিষ্ঠান Gulf Exchange এর চেয়ারম্যান ইফতেখার আলম চৌধুরী,ক্লাবের সাবেক চেয়ারম্যান সিরাজুল হক চৌধুরী (সিআইপি) ও আনোয়ার আহমেদ প্রমুখ।

 

সভাপতির বক্তব্যে আজিমুল হক বাবু বলেন, ওমানে বাংলাদেশ সোশ্যাল ক্লাবের অনুমোদিত সর্বশেষ উইং  সিলেট প্রবাসীদের হবে। আমরা আপনাদের উইং অনুমোদন করার জন্য দীর্ঘদিন অপেক্ষা করছিলাম। আপনারা এসেছেন আমরা খুশি হয়েছি। আমরা চাই আপনাদের মধ্যে পারস্পারিক আলাপ আলোচনার মাধ্যমে যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের উইং বুঝে নিবেন।

 


সিলেটভিউ২৪ডটকম/ রেজওয়ান/ এহিয়া