প্রকাশিত: ১৫ জুন, ২০২৬ ১৮:২৩ (মঙ্গলবার)
সিলেটে পতাকা টানাতে গিয়ে হাসপাতালে কিশোর

ছবি: ফাইল ছবি।

বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে সিলেটসহ সারাদেশে চলশে বিশ্বকাপ উন্মাদনা। আর এই উন্মাদনায় নিজেদের পছন্দের দলের পতাকা টানাতে ব্যস্ত তরুন, কিশোরসহ সবাই। আর এই উন্মাদনায় মাঝেমধ্যে শোকের খবরও পাওয়া যায়। ঠিক এমনই একটি ঘটনা ঘটেছে সিলেটে। বাড়ির পাশে একটি গাছে নিজের পছন্দের ফুটবল দল পর্তুগালের পতাকা টানাতে গিয়ে কাছ দিয়ে যাওয়া সঞ্চালন লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোর গুরুত্বর আহত হয়েছেন। 

 

সোমবার (১৫ জুন) দুপুরে সিলেট মহানগরীর দক্ষিণ সুরমার মোগলাবাজার থানাধীন কুচাই পশ্চিমভাগে এই ঘটনা ঘটেছে।

 

আহত ওই কিশোর হামিদ আহমদ (১৫)। সে কুচাই পশ্চিমভাগ এলাকার আক্তার মিয়ার ছেলে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন। 

 

তিনি বলেন, সোমবার (১৫ জুন) দুপুরে সিলেট মহানগরীর দক্ষিণ সুরমার মোগলাবাজার থানাধীন কুচাই পশ্চিমভাগ এলাকায় হামিদ আহমদ নামের এক কিশোর বাড়ির পাশে একটি গাছে নিজের পছন্দের ফুটবল দল পর্তুগালের পতাকা টানাতে গিয়ে কাছ দিয়ে যাওয়া সঞ্চালন লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোর গুরুত্বর আহত হয়েছেন। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে (আইসিইউতে) ভর্তি করেন। বর্তমানে ওই কিশোর ওখানে চিকিৎসাধীন রয়েছে তবে প্রয়োজন পড়লে তাকে ঢাকায় নেওয়া হতে পারে বলেও জানান তিনি।

 

 

সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া