প্রকাশিত: ১৫ জুন, ২০২৬ ১৮:৪৫ (মঙ্গলবার)
নয়াবাজার এলাকা থেকে গ্রে ফ তা র মাসুক

ছবি: সিলেট ভিউ।

সিলেট মহানগরী থেকে ৮৫ পিস ইয়াবাবড়ি ও মাদক বিক্রয়ের নগদ ৭ হাজার ২শ’ টাকাসহ একজনকে গ্রেফতার করেছে জালালাবাদ থানা পুলিশ। শনিবার (১৩ জুন) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত ব্যক্তি মো. মাসুক মিয়া (৪৫)। তিনি মহানগরীর জালালাবাদ থানাধীন ০১নং জালালাবাদ ইউ/পির কালিরগাঁও এলাকার ইছহাক আলীর ছেলে।

 

পুলিশ জানায়, সিলেট মহানগরীর জালালাবাদ থানাধীন শিবের বাজার ফাঁড়ি পুলিশের একটি দল শনিবার (১৩ জুন) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে জালালাবাদ থানাধীন ০১নং জালালাবাদ ইউনিয়নের কালিরগাঁও নয়াবাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ওই এলাকার মাসুক মিয়ার বসত ঘরে অভিযান চালিয়ে ৮৫ পিস ইয়াবাবড়ি ও মাদক বিক্রয়ের নগদ ৭ হাজার ২শ’ টাকাসহ তাকে গ্রেফতার করা হয়।

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন,‘উক্ত ঘটনার বিষয়ে জালালাবাদ থানার মামলা নং-১০, তারিখ-১৩/০৬/২০২৬ খ্রি., ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক)/২৬ রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’

 

 

সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া