ছবি: সিলেট ভিউ।
সিলেটের জকিগঞ্জে পুলিশের অভিযানে ৪৭ পিস ইয়াবাবড়ি সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (১৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি পারভেজ আহমদ (৪০)। তিনি উপজেলার সদর ইউনিয়নের সুন্দরারচক গ্রামের মৃত আজাদ উদ্দিনের ছেলে।
জকিগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের সুন্দরারচক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, রবিবার (১৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে জকিগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বাবুর বাজার থেকে লালগ্রাম সড়কের ডান পাশে সুন্দরারচক এলাকায় অভিযান চালিয়ে জিল্লুর রহমানের বসতঘরের পেছনের পাকা রাস্তা এলাকা থেকে পারভেজ আহমদ (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৪৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ‘জকিগঞ্জে থানা পুলিশের অভিযানে ৪৭ পিস ইয়াবা বড়িসহ মাদক ব্যবসায়ী পারভেজকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবাবড়ি জব্দ করে আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলা নম্বর-০৩, তারিখ ১৫ জুন ২০২৬। সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
সিলেটভিউ২৪ডটকম/ কয়েছ/ এহিয়া
আইটি ল্যাব সলিউশন্স লি.