সুনামগঞ্জের শাল্লা উপজেলায় মা, নবজাতক, শিশু ও কিশোর-কিশোরীর স্বাস্থ্য, টিকাদান ও কিশোর-কিশোরীদের সুস্থতা বিষয়ে সামাজিক দায়বদ্ধতা তৈরীতে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে ইউনিসেফের সহযোগিতায় ও সুশীলন কর্তৃক আয়োজিত এই সভা অনুষ্ঠিত হয়।
সামাজিক দায়বদ্ধতা তৈরীতে উপজেলা পর্যায়ে পরামর্শ সভা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: গোলাম দস্তগীরের সভাপতিত্বে ও সুশীলন প্রকল্পের শাল্লার সমন্বয়কারী তারিকুজ্জামান মিয়ার সঞ্চালনায় সুশীলন প্রকল্প সম্পর্কিত সার্বিক ব্যবস্থাপনা উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী আলমগীর মিয়া।
পরামর্শ সভায় আরো বক্তব্য রাখেন, শাল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস ছাত্তার মিয়া, হবিবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুবল চন্দ্র দাস, গোবিন্দ চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিপাল দাস মিল্টন, শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মোহাম্মদ দুলাল, যুব উন্নয়ন কর্মকর্তা আতাউর রহমান, পুলিশের সহকারি উপ পরিদর্শক ফুলন দেব, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক, থানা মসজিদের খতিব হাফিজ মাওলানা আবুল কাশেম, শাল্লা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সন্দীপন তালুকদার সুজন।
এসময় বক্তারা বলেন, যখন মহিলা গর্ববতী হোন তার প্রতি খেয়াল রেখে যেকোনো সমস্যা পরিলক্ষিত হলে বাড়িতে দেরি না করে মেডিকেলে নিয়ে আসতে হবে। নিয়মানুযায়ী প্রয়োজনীয় খাবার গ্রহনের মাধ্যমে মা ও শিশুকে সুরক্ষিত রাখতে হবে। সবার মনে রাখা উচিত আজকের শিশুই আগামী দিনের কর্ণধার। তাই আমাদের মা, নবজাতক শিশু, কিশোর ও কিশোরীদের যথোপযুক্ত সময়ে টিকাদান প্রদান এবং স্বাস্থ্য ও সুস্থতা বিষয়ে সঠিক পরামর্শ প্রয়োজন। আমরা সবার অবস্থান থেকে প্রতি এলাকায় সামাজিকভাবে সবাইকে মানব জীবনের সুফল ও কুফল সম্পর্কে সচেতন করা সহ বাল্য বিবাহ প্রতিরোধে ব্যবস্থা নেওয়া আবশ্যক। শাল্লার একমাত্র সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার, নার্স ও টেকনিশিয়ান সংকটের কারনে লক্ষাধিক মানুষ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত। এই ঘাটতি পূরণে এবং মেডিকেলে চিকিৎসার সার্বিক মানোন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার অনুরোধ জানান সভায় উপস্থিত ব্যক্তিবর্গ। পাশাপাশি ইউনিসেফের সহযোগিতায় সুশীলন প্রকল্পের সংশ্লিষ্ট সবাইকে অসংখ্য ধন্যবাদ জানানো হয়েছে সচেতনতা ও পরামর্শ বিষয়ক সুন্দর একটি সভা আয়োজন করায়।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা শুভজিত রায়, মেডিকেলের সহকারি সার্জন ডা: সাবিনা নাহার, সমাজসেবা কর্মকর্তা বিশ্বপতি চক্রবর্তী, মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার কালিপদ দাস, স্বাস্থ্য সহকারী অজয় কৃষ্ণ সরকার, ব্র্যাক ম্যানেজার নূর ইসলাম, শাল্লা কেন্দ্রীয় মন্দিরের পুরোহিত দীপংকর চক্রবর্তী লিটন, নাছিরপুর মসজিদের ইমাম আল ইমরান ও সংবাদকর্মী ফারুক মিয়া।
সিলেটভিউ২৪ডটকম/সন্দীপন/এসডি-০৬
আইটি ল্যাব সলিউশন্স লি.