প্রকাশিত: ১৬ জুন, ২০২৬ ১৭:২১ (মঙ্গলবার)
সিলেট-ঢাকা মহাসড়কে র‌্যাবের অভিযান, গ্রে ফ তা র ২

ছবি: সিলেট ভিউ।

সিলেট-ঢাকা মহাসড়কে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ৫৮ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। সোমবার (১৬ জুন) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে অভিযান দিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন, বরগুনা জেলার সদর থানার আঙ্গারপাড়া এলাকার মো. জালাল খলিফার ছেলে মো. রুহুল আমিন (৩৪) ও গাজীপুর জেলার কালিগঞ্জ থানার মো. মাহফুজুল রহমান মো. মাজেদুর রহমান (৪১)।

 

র‌্যাব জানায়, র‌্যাব-৯, সিপিসি-৩ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল সোমবার (১৬ জুন) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার আওতাধীন সিলেট-ঢাকা মহাসড়কের রুস্তমপুর টোল প্লাজার উত্তর পাশে একটি চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্ট পরিচালনার একপর্যায়ে একটি নীল রঙের কাভার্ডভ্যানকে থামানোর সংকেত দেওয়া হলে গাড়িতে থাকা দুই ব্যক্তি র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন। তবে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে কাভার্ডভ্যান তল্লাশী করে পাঁচটি বস্তায় নীল পলিথিনের ওপর খাকি রঙের স্কচ টেপে মোড়ানো অবস্থায় মোট ৫৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় উদ্ধারকৃত গাঁজা ও মাদক পরিবহণে ব্যবহৃত কাভার্ডভ্যান আটক করা হয়েছে বলে জানায় র‌্যাব।

 

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রি. এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় ও জব্দকৃত আলামত হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।’

 

 

সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া