প্রকাশিত: ১৬ জুন, ২০২৬ ২৩:০০ (বুধবার)
সিলেটে অ্যাপোলো ও গ্যাস্ট্রোলিভারসহ ৮ হাসপাতাল ও ডায়াগনস্টিককে জ রি মা না

ছবি: সিলেট ভিউ গ্রাফিক্স।

সিলেটে অবস্থানগত, পরিবেশগত ছাড়পত্র, পরিবেশগত ছাড়পত্রের ব্যতিরেকে ছাড়পত্রের শর্তভঙ্গ করে প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য সিলেট মহানগরীর শাহজালাল উপশহরের সিলেট গ্যাস্ট্রোলিভার হসপিটালসহ মোট ৮টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে সিলেট বিভাগীয় পরিবেশ অধিদপ্তর। 

 

সোমবার (১৫ জুন) সিলেট পরিবেশ অধিদপ্তরের অভিযানে সিলেট বিভাগের বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করে এই জরিমানা আদায় করা হয়।

 

জানা যায়, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ৭ ধারার আলোকে পরিবেশগত ছাড়পত্র না থাকা ও ছাড়পত্রের শর্তভঙ্গের কারণে সিলেট মহানগরীর শাহজালাল উপশহরের সিলেট গ্যাস্ট্রোলিভার হসপিটালকে ২০ হাজার, মহানগরীর মিরবক্সটুলাস্থ নয়াসড়ক এলাকার লাইফ লাইন ব্লাড ব্যাংককে পরিবশ অধিদপ্তরের ছাপড়পত্র নবায়ন না করায় কারণে ৫ হাজার, বিয়ানীবাজার উপজেলার মেডিসিটি বিয়ানীবাজারকে ৫ হাজার, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার নিরাময় ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারকে ৬ হাজার, সদর থানার শ্রীমঙ্গল রোডের নোভা মাল্টিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারকে ৮ হাজার, নিউ অ্যাপোলো ক্লিনিক এন্ড ডায়াগনস্টিককে ৫ হাজার, হবিগঞ্জ জেলার সদর থানার বাইপাস রোডের সিটি আই কেয়ার হসপিটাল এন্ড ফ্যাকো সেন্টারকে ১০ হাজার, অনন্তপুর কোরেশনগর এলাকার আধুনিক ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

এছাড়াও একই সময়ে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল রাধানগর এলাকার গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গাল্ফকে পরিবেশগত ছাড়পত্র শর্তভঙ্গের কারণে ১ লাখ, ইসবপুর এলাকার হেলদি চয়েজ ফুড এন্ড বেভারেজ লিমিটেডকে পরিবশ অধিদপ্তরের ছাপড়পত্র নবায়ন না করায় কারণে ১০ হাজার,হবিগঞ্জ জেলার মাধবপুর থানার শাহপুর এলাকার স্টার পোরসেলিন লিমিটেডকে পরিবেশগত ছাড়পত্র শর্তভঙ্গের কারণে  ২ লাখ, ম্যাটাডোর প্লাস্টিক এন্ড রাবার ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডকে পরিবেশগত ছাড়পত্র শর্তভঙ্গের কারণে ১ লাখ, সুনামগঞ্জ জেলার ছাতক থানার চরেরবন এলাকার মো. আলী আলম কর্তৃক পরিচালিত স’মিলকে অবস্থানগত ছাড়পত্র না থাকার কারণে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 


সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া