প্রকাশিত: ১৭ জুন, ২০২৬ ১১:৩০ (বৃহস্পতিবার)
মেসির হ্যাটট্রিকে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের জয়

বিশ্বকাপের মঞ্চে আবারও লিওনেল মেসির ম্যাজিক। 

 

 

বুধবার (১৭ জুন) কানসাস সিটিতে চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের বড় জয় নিশ্চিত করেছেন এই মহাতারকা। ম্যাচে দুর্দান্ত এক হ্যাটট্রিক উপহার দেন তিনি।

 

 


১৭ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে মেসির নেওয়া দুর্দান্ত এক শটে বল জালে জড়ালে ১-০ গোলে এগিয়ে যায় আলবিসেলেস্তেরা। বিরতির পর ৬০ তম মিনিটে অ্যালেক্সিস ম্যাক আলিস্টারের বক্সের বাইরে থেকে নেওয়া শট নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন আলজেরিয়ার গোলরক্ষক। ফিরতি শটে গোল করে বল জালে জড়ান মেসি। এতে করে ২-০ গোলে এগিয়ে যায় তারা। ৭৬ মিনিটে এক চমৎকার গোল করে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকের দলকে নিয়ে যায় জয়ের কাছাকাছি। ম্যাচ শেষ হওয়ার ১০ মিনিট আগে কোচ মেসিকে মাঠ থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন কোচ স্কোলোনি।

 

 


এই ট্রেবলের (তিন গোল) মধ্য দিয়ে ফিফা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ডে জার্মানির মিরোস্লাভ ক্লোসার পাশে বসলেন মেসি। শুধু তাই নয়, ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ড ভেঙে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিক করার এক অনন্য কীর্তি গড়লেন ৩৮ বছর বয়সী এই কিংবদন্তি।

 

সিলেটভিউ২৪ডটকম/ ডেস্ক