বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সিলেট মহানগর শাখা কমিটি থেকে অব্যাহতি নিয়েছেন কমিটির যুগ্ম-আহবায়ক পিনাক কর।
১০ মে সংগঠনের আহবায়ক বরাবরে তিনি এই অব্যাহতি পত্র প্রদান করেন।
অব্যাহতি পত্র তিনি জানান, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সিলেট মহানগরের গত ২৫ এপ্রিল ২০২৬ ইংরেজি অনুমোদিত নব গঠিত কমিটিতে কর্মী হিসেবে সংগঠনের সাথে তাকে সম্পৃক্ত করা হয়েছে। বর্তমানে তিনি ব্যক্তিগত প্রতিকূল বিভিন্ন পরিস্থিতি ও পারিবারিক কারণে সংগঠনের কর্মকান্ড চালিয়ে যেতে পারছেন না বিধায় সংগঠন থেকে অব্যাহতি নেয়ার প্রয়োজনীয়তা অনুভব করেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০২
আইটি ল্যাব সলিউশন্স লি.