বাংলাদেশে ফুটবলের জনপ্রিয়তার কোনো কমতি নেই। আর ফুটবল বিশ্বকাপ বা বড় কোনো আসর এলেই সমর্থকদের উন্মাদনা অন্য এক উচ্চতায় পৌঁছে যায়। বিশেষ করে লিওনেল মেসির ভক্তরা প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা প্রকাশে নানা ব্যতিক্রমী আয়োজন করে থাকেন। এমনই ঘটনা ঘটেছে হবিগঞ্জের মাধবপুরে।
উপজেলার প্রত্যন্ত অঞ্চল শাহজাহানপুর ইউনিয়নের শাহপুর বাজারে আর্জেন্টিনা ভক্তরা বাজারজুড়ে টাঙিয়েছেন আর্জেন্টিনার পতাকা। আর্জেন্টিনার পতাকার আদলে গাছও সাজিয়েছে। আর্জেন্টিনা ভক্তরা বিশাল প্রজেক্টের মাধ্যমে বিশ্বকাপ খেলা উপভোগ করছেন।
হুমায়ুন কবির নামে এক আর্জেন্টিনা ভক্ত জানান, শাহাপুর বাজারে টাঙানো আর্জেন্টিনার পতাকা হবিগঞ্জ জেলার মধ্যে সব থেকে বড়।
শুধু আর্জেন্টিনার খেলা দেখার জন্য ভক্তরা ঢাকা থেকে একটি সুবিশাল প্রজেক্টর নিয়ে এসেছেন। সাধারণত আর্জেন্টিনা দলের ভক্তদের এলাকা, দোকান, রাস্তা ও গাছের মগডালে উড়ছে আর্জেন্টিনার পতাকা।
সিলেটভিউ২৪ডটকম/পিটি
আইটি ল্যাব সলিউশন্স লি.