ছবি: সিলেট ভিউ।
সিলেট মহানগরীর দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকা থেকে ইয়াবা বড়িসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছে মাদক বিক্রির নগদ ২ হাজার ৮শ’ ৭৫টাকা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত যুবক বাবুল মিয়া (২৫)। সে ব্রাহ্মনবাড়ীয়া জেলার নাসিরনগর থানার চাতলাপাড় (মাস্টারপাড়া) এলাকার ছাত্তার মিয়ার ছেলে। বর্তমানে সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানাধীন খোজারখলা (এনাম মিয়া বাসার) বাসিন্দা।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানাধীন ভার্থখলা সুইপার কলোনির গলির মুখে প্রান্তিক স্টোরের সামনে পাকা সড়কে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ৪২ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ২ হাজার ৮শ’ ৭৫ টাকা উদ্ধার করা হয়। এ সময় বাবুল মিয়া (২৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে এবং গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন,‘উক্ত ঘটনার বিষয়ে দক্ষিন সুরমা থানা মামলা নং-১৩, তারিখ-১৮/০৬/২০২৬খ্রি. ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) এর টেবিল ১০ (ক) রুজু হয়। আসামীকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।’
অন্যদিকে, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) এর অভিযানে সুনামগঞ্জ থেকে অনলাইন জুয়া চক্রের একজন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে জুয়া পরিচালনার কাজে ব্যবহৃত একটি স্মার্টফোন জব্দ করা হয়। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত যুবক সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার হাজারীগাঁও এলাকার মো. আলাউদ্দিনের ছেলে মো. সাদিক হাসান (২২)।
র্যাব জানায়, র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল আনুমানিক ৫টা ১০ মিনিটে সুনামগঞ্জ সদর থানার সাহেব বাড়ী ঘাট এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আমবাড়ী সিএনজি স্ট্যান্ডে কয়েকজন ব্যক্তি অনলাইনে জুয়া খেলায় লিপ্ত রয়েছে। সংবাদের ভিত্তিতে র্যাবের দলটি বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অনলাইনে জুয়া খেলার উদ্দেশ্যে সেখানে অবস্থান করার কথা স্বীকার করেন। পরবর্তীতে তার হেফাজতে থাকা জুয়া পরিচালনার কাজে ব্যবহৃত একটি স্মার্টফোন জব্দ করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি জানান, তিনি 7C777, P999.GAME, 999BD.GAME, KG999, G777 GAME এবং 8KBDসহ বিভিন্ন অনলাইন জুয়া প্ল্যাটফর্মের মাধ্যমে জুয়া খেলতেন। এছাড়া অধিক অর্থ লাভের প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তিকে এসব প্ল্যাটফর্মে যুক্ত করে কমিশন গ্রহণ করতেন। উদ্ধারকৃত মোবাইল ফোন পরীক্ষা করে অনলাইন জুয়া কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আলামত পাওয়া যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানায় র্যাব।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত সুনামগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।’
সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া
আইটি ল্যাব সলিউশন্স লি.