প্রকাশিত: ১৯ জুন, ২০২৬ ২১:৩০ (শনিবার)
সিলেটে মাদক নিরাময় কেন্দ্রের পাশ থেকে মাদক বিক্রেতা আ ট ক

ছবি: সিলেট ভিউ।

সিলেট নগরীতে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের পাশে অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তার হেফাজত থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

 

শুক্রবার (১৯ জুন) দিবাগত সাড়ে রাত ৩টার দিকে তাকে আটক করা হয়।

 

আটককৃত যুবক জুবেল আহমদ (২২)। সে কোতোয়ালী থানাধীন রায়নগর (বাসা নং-মিতালী-১৯১) এলাকার মৃত মতি মিয়ার ছেলে। বর্তমানে কোতোয়ালী থানাধীন ধুলী শাহী ঈদগাহ (অনামিকা, বাচ্চু মিয়ার কলোনী, ওয়ার্ড নং-১৯, আরটিএম এর পাশের গলি, ভাসমান) এলাকায় বসবাস করেন।

 

পুলিশ জানায়, শুক্রবার (১৯ জুন) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে কোতোয়ালী মডেল থানার আওতাধীন ধুলী শাহী ঈদগাহ এলাকার বাধন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের দক্ষিণ পাশে অবস্থিত নিউ সারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের ভেতরে অভিযান চালায় পুলিশ। অভিযানের সময় এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তার হেফাজতে তল্লাশি চালিয়ে ৩০ (ত্রিশ) পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ঘটনাস্থলেই জব্দ করা হয়। মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ।

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, ‘উক্ত ঘটনার বিষয়ে কোতোয়ালী মডেল থানার মামলা নং-২৮, তারিখ-১৯/০৬/২০২৬খ্রি., ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) সারণির ১০(ক) রুজু করা হয়। বিধি মোতাবেক আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’

 

 

সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া