প্রকাশিত: ১৯ জুন, ২০২৬ ২২:০০ (শনিবার)
সিলেটে যেমন থাকবে শনিবারের আবহাওয়া

ছবি: সিলেট ভিউ গ্রাফিক্স।

কয়েকদিন টানা বৃষ্টিতে ভিজছে সিলেট। চলমান এই বর্ষণের মধ্যে আগামীকাল শনিবার বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সাময়িক দমকা হাওয়া ও বজ্রপাতের আশঙ্কার কথাও বলা হয়েছে। কোনো কোনো স্থানে মাঝারি ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

 

শুক্রবার (১৯ জুন) আবহাওয়া অধিদপ্তরের সিলেট কার্যালয় প্রকাশিত ২৪ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানা যায়।

 

পূর্বাভাস অনুযায়ী, শনিবার সিলেটের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শুক্রবার সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টা ও সন্ধ্যা ৬টায় আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ।

 

বৃষ্টিপাতের পরিসংখ্যানে দেখা গেছে, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৯০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এরপর শুক্রবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আরও ২৪ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। 

 

এদিকে, শনিবার (২০ জুন) সিলেটে সূর্যোদয় হবে ভোর ৫টা ৩ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে।

 

 

সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া