প্রকাশিত: ২০ জুন, ২০২৬ ১৩:৪৬ (রবিবার)
সিলেটে ২ অনলাইন জু য়া ড়ি গ্রে ফ তা র

সিলেটের গোলাপগঞ্জ থানাধীন হেতিমগঞ্জ বাজার থেকে অনলাইন জুয়া চক্রের ২ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে মোবাইল ফোন ও জুয়ার তালিকা উদ্ধার করে র‌্যাব। শুক্রবার (১৯ জুন) রাতে এ অভিযান পরিচালনা করে র‌্যাব। 

গ্রেফতারকৃতরা হচ্ছে, হেতিমগঞ্জের কায়স্থগ্রামের মৃত শহিদ মিয়ার ছেলে আবুল মিয়া (৩৫), একই গ্রামের শাহাবুদ্দিনের ছেলে মোস্তাক আহমদ রাজন (৩৬)।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা বিভিন্ন অ্যাপসের মাধ্যমে ২শত টাকায় ৩ হাজার টাকা পাওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন লোকজনকে এই খেলায় অংশ গ্রহণ করিয়ে কমিশন লাভ করে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে গোলাপগঞ্জ থানায় মামলা হয়েছে। 

সিলেটভিউ২৪ডটকম/পিটি