ছবি: সংগৃহিত
স্কুলছাত্রী ধর্ষণ মামলায় সিলেট র্যাবের হাতে ধরা পড়েছেন প্রধান আসামি তাওহিদ ওরফে তাহারুল ইসলাম (২২)।
শনিবার (২০ জুন) বিকালে বিষয়টি জানিয়েছে র্যাবের গণমাধ্যম শাখা।
তারা জানায়, শুক্রবার (১৯ জুন) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাজীপুর জেলার কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
তাওহিদ গাইবান্দা সদর থানার নান্দিনা এলাকার মো. ফাজিরুল ইসলামের ছেলে।
তিনি হবিগঞ্জের মাধবপুর থানায় ২০২৪ সালের ৩ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়েরকৃত একটি মামলার (নং ৫) প্রধান আসামি।
জানা গেছে, ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় মাধবপুর থানা এলাকার বাসিন্দা ওই কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। তাওহিদ ওই এলাকায় চাকরি করতেন। ওই বছরের ২১ মে কিশোরিকে অপহরণ করে গাইবান্দায় নিয়ে যান তিনি।
মেয়েটির মা বাদী হয়ে মাধবপুর থানায় মামলা দায়ের করলে র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং তাওহিদকে গ্রেপ্তারে সক্ষম হয়।
সিলেটভিউ২৪ডটকম/ইকে
আইটি ল্যাব সলিউশন্স লি.