সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর পরিদর্শন করেছেন বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মো. মাইনুল হাসান।
শনিবার (২০ জুন) দুপুরে তিনি সাদাপাথর এলাকা পরিদর্শনে আসেন।
এসময় তিনি সাদাপাথর নৌকা ঘাটে স্থানীয় ব্যাবসায়ী ও সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন।
তিনি বলেন, পর্যটকরা হচ্ছেন আপনাদের মেহমান। তাদেরকে আপনারা মেহমান হিসেবে সেবা দিতে হবে। তখন পর্যটকরা বার বার সাদাপাথর দেখতে আসবে। এতে করে এই এলাকায় নতুন নতুন সম্ভাবনা তৈরী হবে এবং স্থানীয়দের কর্মক্ষেত্রও সৃষ্টি হবে।
পরে তিনি সাদাপাথর পর্যটন কেন্দ্র পরিদর্শন করেন। এর আগে তিনি ভোলাগঞ্জ ট্যুরিস্ট পুলিশের অস্থায়ী ক্যাম্প পরিদর্শন করেন এবং তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা ও জনবল বৃদ্ধির আশ্বাস দেন।
সাদাপাথর পর্যটন ঘাটে মতবিনিময় সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন- সিলেট ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর ইসলাম, ভোলাগঞ্জ ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর আব্দুল কাইয়ুম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আবিদুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, কোম্পানীগঞ্জ ফটোগ্রাফি সোসাইটির সভাপতি আনোয়ার সুমন, সাদাপাথর ফটোগ্রাফি ক্লাবের সভাপতি আকবর রেদওয়ান মনা, ট্যুরিস্ট পুলিশের এসআই বকুল সাহা নৌকা মাজি সমিতির সাংগঠনিক সম্পাদক রুয়েল আহমদ, কোষাধ্যক্ষ তজমুল আলী, ফটোগ্রাফার রাসেল আহমদ।
সিলেটভিউ২৪ডটকম/জলিল/এসডি-০৭
আইটি ল্যাব সলিউশন্স লি.