ছবি: সিলেট ভিউ গ্রাফিক্স।
সিলেট মহানগরীতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের ঝটিকা বিক্ষোভ মিছিলের ঘটনায় আরও এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২০ জুন) বিকাল আনুমানিক বিকাল পৌনে ৫টার দিকে তার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে বিক্ষোভ মিছিলের ঘটনায় মোট ৬ জনকে গ্রেফতার করে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।
গ্রেফতারকৃত আসামী সিলেট মহানগরীর পাঠানটুলা এলাকার আমির খান রোড (লন্ডনী রোড) বাসিন্দা হাফিজ খাঁনের ছেলে সফায়াত খান (৪৫)। তিনি বাংলাদেশ ছাত্রলীগ সিলেট মহানগর শাখার সাবেক সিনিয়র সদস্য। এর আগে, নগরীর ধোপাদিঘীর পূর্বপাড়ে ছাত্রলীগের একটি মিছিলের নেতৃত্ব দেওয়ার অভিযোগে গ্রেফতার হন সফায়াত খান। ওই মামলায় দীর্ঘ ১১ মাস কারাভোগের পর তিনি গত মার্চ মাসের ৩ তারিখ মুক্তি পান বলে জানা গেছে।
পুলিশ জানায়, সিলেট মহানগরীর নবাব রোড এলাকায় পিডিবি অফিসের সামনে থেকে মদিনা মার্কেটের দিকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের ৪০/৫০ জনের নেতাকর্মীদের একটি ঝটিকা বিক্ষোভ মিছিলের ঘটনায় আরও এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) বিকাল আনুমানিক বিকাল পৌনে ৫টার দিকে মহানগরীর পাঠানটুলা এলাকার আমির খান রোড (লন্ডনী রোড) এলাকার তার নিজ বাসা থেকে সফায়াত খানকে গ্রেফতার করা হয়। এর আগে বিভিন্ন অভিযান দিয়ে একই ঘটনায় আরও ৬জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন,‘নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের ঝটিকা বিক্ষোভ মিছিলের ঘটনায় দায়ের করা মামলায় মোট ৭জনকে গ্রেফতার করা হয়েছে। সর্বশেষ শনিবার (২০ জুন) বিকালে একজনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এর আগে আরও ৬জনকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের গ্রেফতার করতে মহানগর পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’
উল্লেখ্য, গত মঙ্গলবার (১৬ জুন) সকাল সাড়ে ৭টার দিকে সিলেট মহানগরীর নবাব রোড এলাকায় পিডিবি অফিসের সামনে থেকে মদিনা মার্কেটের দিকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের ৪০/৫০ জনের নেতাকর্মীদের একটি ঝটিকা বিক্ষোভ মিছিল হয়েছে। এই ঘটনায় অভিযান দিয়ে তাৎক্ষনিকভাবে চারজনকে এবং পরে আরেকজনকে আটক করে কোতোয়ালী থানা পুলিশ। আটককৃতরা হলেন ইব্রাহিম মোস্তফা মাহী, সানিয়াত আহমদ, রেদুয়ান আহমদ রাব্বী, আশরাফুল আহমদ শাহী ও সাকির আহমদ।
পরবর্তীতে বৃহস্পতিবার (১৮ জুন) এসআই মাসুদ আহমদ বাদী হয়ে কোতোয়ালী থানায় মোট ৬৯জন নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে ২০০৯ সংশোধিত ১৩ (৯)(৩)১০-১১-১২-১৩ ধারায় এ মামলাটি (নং ২৬(০৬)২০২৬) দায়ের করেন।
সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া
আইটি ল্যাব সলিউশন্স লি.