প্রকাশিত: ২০ জুন, ২০২৬ ২০:২৬ (রবিবার)
সাড়ে ৩৫ ডিগ্রি সেলসিয়াসে পুড়ছে সিলেট, যেমন থাকবে রবিবারের আবহাওয়া

ফাইল ছবি

এখন বর্ষাকাল। বৃষ্টি ঝরছে, সেই সাথে পাল্লা দিয়ে তাপমাত্রাও বাড়ছে। গরমে রীতিমতো হাসফাঁস অবস্থা ছিল শনিবার। গত রাত ও ভোরের দিকে বৃষ্টি থাকায় জনজীবনে কিছুটা হলেও স্বস্তি ছিল। এ অবস্থায় আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসেও তাপমাত্রা অপরিবর্তীত থাকার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।

 

শনিবার (২০ জুন) সিলেট আবহাওয়া অফিসের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

 

শনিবার সিলেট অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাড়ে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৩ ডিগ্রি সেলসিয়াস।  আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা প্রায় অপরিবর্তীত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

 

এদিকে শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে ১৫১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

 

আগামী ২৪ ঘন্টায়ও এ অঞ্চলের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি, কোথাও আবার ভারী বৃষ্টি এবং বজ্রপাতেরও পূর্বাভাস দিয়েছে সিলেট আবহাওয়া অফিস।

 

সিলেটভিউ২৪ডটকম/ইকে