প্রকাশিত: ২১ জুন, ২০২৬ ১৯:৫৬ (সোমবার)
প্রেমিকাকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধ র্ষ ণ, অতঃপর..

ছবি: ফাইল ছবি।

কিশোরী প্রেমিকাকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে এক প্রেমিকের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযান চালিয়ে প্রেমিকসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

রবিবার (২১ জুন) আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার (২০ জুন) দুপুরে আশুলিয়ায় এ ঘটনা ঘটে।

 

শনিবার রাতে ভুক্তভোগী কিশোরী বাদি হয়ে থানায় মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতাররা হলেন, সুমন শেখ (২২) এবং তার সহযোগী ১৬ বছর বয়সী দুই কিশোর।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই কিশোরীর সঙ্গে সুমন শেখের প্রেমের সম্পর্ক ছিল। শনিবার দুপুরে সুমন কৌশলে ওই কিশোরীকে তার নিজ বাসায় ডেকে নিয়ে যায়। কিশোরীটি সেখানে পৌঁছালে সুমন শেখ ও তার সহযোগীরা মিলে তাকে আটকে রেখে ধর্ষণ করে।

 

ঘটনার পর ভুক্তভোগী কিশোরী বাসায় ফিরে পরিবার ও স্থানীয়দের বিষয়টি জানালে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত অভিযানে নামে। রাতেই আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মূল অভিযুক্ত সুমনসহ তিনজনকে আটক করে পুলিশ।

 

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আজগর হোসেন বলেন, ভুক্তভোগী কিশোরী বাদি হয়ে চারজনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। ওই মামলায় রাতেই অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে রোববার তাদের আদালতে পাঠানো হয়েছে।

 

তিনি আরও বলেন, মামলার অপর পলাতক আসামিকে গ্রেফতারের জন্য চিরুনি অভিযান চালাচ্ছে পুলিশ। ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

 


সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া