প্রকাশিত: ২১ জুন, ২০২৬ ২০:৩৪ (সোমবার)
হবিগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খু ন

ছবি: সংগৃহিত

হবিগঞ্জের নবীগঞ্জে পারিবারিক কলহের জেরে স্বামীর দায়ের কোপে স্ত্রী মারা গেছেন।

 

রবিবার (২১ জুন) বিকেলে উপজেলার করগাঁও ইউনিয়নের ভাটি শেরপুর ভূমিহীন গ্রামে এ ঘটনা ঘটে।


 
ওই গৃহবধূর নাম রিপন আক্তার (৩২)। তিনি একই গ্রামের আশিক মিয়ার স্ত্রী।

 

স্থানীয়রা জানায়, রবিবার বিকেলে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার এক পর্যায়ে আশিক মিয়া দা দিয়ে তার স্ত্রী রিপন আক্তারকে এলোপাতাড়ি কোপ দেন। এতে তিনি গুরুতর রক্তাক্ত হন এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

 

এ খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী অভিযুক্ত আশিক মিয়াকে আটক করে রাখেন। খবর পেয়ে নবীগঞ্জ থানাপুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া জানান, পারিবারিক কলহের জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে তাদের ধারণা। অভিযুক্ত আশিক মিয়াকে আটক করা হয়েছে।
 

তিনি আরো বলেন, এ বিষয়ে মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইকে