ছবি: সংগৃহিত
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফরে সঙ্গী হয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং সিলেট-৪ আসনের সাংসদ আরিফুল হক চৌধুরী। ইতিমধ্যে তারা মালয়েশিয়া পৌঁছেছেন।
সফরকালে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে শ্রম, অভিবাসন, জনশক্তি রফতানি এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দ্বি-পাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন।
বর্তমান সরকার ক্ষমতা গ্রহনের পর থেকেই বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে শ্রমবাজার পুনরায় চালু এবং জনশক্তি প্রেরণ-সংক্রান্ত বিষয়গুলো নিয়ে নিবিড় আলোচনা ও সমন্বয় চলছে।
সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, এই সফরের মাধ্যমে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করার বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হবে। এর ফলে বৈদেশিক কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি এবং বাংলাদেশ-মালয়েশিয়া দ্বি-পাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে।
সিলেটভিউ২৪ডটকম/ইকে
আইটি ল্যাব সলিউশন্স লি.