প্রকাশিত: ২১ জুন, ২০২৬ ২২:৫৭ (সোমবার)
মানবিক সহায়তা অব্যাহত এবিজি’র

মানিকগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি)। এর অংশ হিসেবে শিবালয় উপজেলার সমেজঘর এলাকায় নদীভাঙন কবলিত মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার বিকেলে এবিজি’র উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল, ডাল, তেল, লবণসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এর আগে শনিবার পাটুরিয়া এলাকায়ও একই ধরনের মানবিক সহায়তা প্রদান করা হয়।


খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোশতাক হোসেন দীপু। এ সময় আরও উপস্থিত ছিলেন শিবালয় উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান ও আসিফ ইকবাল রনি, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক কাজী নাদিম হোসেন টুয়েলসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।


খাদ্যসামগ্রী পেয়ে উপকারভোগীরা এবিজি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে তারা সুশৃঙ্খলভাবে সহায়তা গ্রহণ করেন।


সহায়তাপ্রাপ্ত কয়েকজন জানান, প্রাকৃতিক দুর্যোগ ও সংকটময় সময়ে এবিজি সবসময় মানুষের পাশে দাঁড়ায়। বিতরণ করা খাদ্যসামগ্রী তাদের পরিবারের জন্য সাময়িক হলেও গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করবে।

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি