প্রকাশিত: ২২ জুন, ২০২৬ ১৭:০৯ (মঙ্গলবার)
সাঁতার জানতেন না চা শ্রমিক মৌলচাঁন, অতঃপর যা হল...

ছবি: সংগৃহিত

কমলগঞ্জে বাড়ি থেকে বের হওয়ার পরদিন চা বাগানের পাহাড়ি লঙ্গু ছড়ার ব্রিজের পাশ থেকে মৌলচাঁন করুয়া (৩৫) নামের এক যুবকের লাশ  উদ্ধার করেছে পুলিশ।

 

সোমবার (২২ জুন) দুপুরে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। মৌলচাঁন করুয়া উপজেলার ফুলবাড়ি চা বাগানের ৭ নম্বর লাইনের সুদন করুয়ার ছেলে।

 

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, গত রবিবার দুপুরে ফুলবাড়ি চা বাগানে জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে হয়তো ছড়াতে পড়ে যায় মৌলচাঁন। সন্ধ্যায় বাড়ি না ফিরলে লোকজন সারারাত খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি তার। সোমবার সকালে খবর আসে বাগানের লঙ্গুরপার ব্রিজের কাছে ছড়ায় একটি লাশ আটকে আছে। পরে পুলিশ সেটি উদ্ধার করে।

 

কমলগঞ্জ থানার ওসি কমর উদ্দিন বলেন, প্রাথমিক ভাবে জানা যায়, গাছ থেকে ছড়ার পানিতে পড়ে তার মৃত্যু হয়। নিহতের পরিবার জানায়, মৌলচাঁন সাঁতার জানত না। ছড়ায় পানি স্রোত বেশী থাকায় সে পানি থেকে উঠতে পারেনি। তারপরও আমরা লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছি।

 

সিলেটভিউ২৪ডটকম/জয়নাল/ইকে